সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২২:৪৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২২:৫৪ পিএম
ফরিদপুরের সদরপুর উপজেলায় কয়েকদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিশেষ করে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত, মাছের ঘেরসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে ক্ষতির পরিমাণ বাড়ছে। ফলে স্থানীয় কৃষক ও দিনমজুর শ্রেণির মানুষ পড়েছেন চরম বিপাকে।
জানা গেছে, উপজেলার ঢেউখালী, আকোটেরচর, চরনাসিরপুর, ভাষাণচর, নারিকেল বাড়িয়া, চরবিষ্ণুপুর, চরমানাইর, কৃষ্ণপুর ও সদর ইউনিয়নের অধিকাংশ নিচু এলাকা অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক টানা বর্ষণে এ বছর উঁচু জমিরও অনেক ডুবে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা, বেশিরভাগ ক্ষেতেই চারা নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষকরা।
কৃষকের অনেক কষ্টের আমনের বীজতলা প্রস্তুত করেছিল। এখন সব পানির নিচে। নতুন করে বীজতলা তৈরি করতে গেলে সময় লাগবে, খরচও হবে। তাদের জন্য এটা অনেক বড় ধাক্কা।
ভাষানচর ইউনিয়নের কৃষক আমিনুল ইসলাম জানান, কয়েকদিনের বৃষ্টিতে আমার ১০ শতক মরিচের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে মরিচ গাছের গোড়া পচে সব নষ্ট হয়ে গেছে।
মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তবে তাদের বক্তব্য, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পানি সরে গেলে কিছুটা হলেও ক্ষতি রোধ করা সম্ভব হবে।