× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকের বডি কেটে বিক্রি করার সময় ড্রাইভারসহ আটক ২

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২২:৩৮ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২২:৫২ পিএম

ট্রাকের বডি কেটে বিক্রি করার সময় ড্রাইভারসহ আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে উধাও হওয়া ৬ টন মালামাল পরিবহনযোগ্য একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট : ১৫-৭৫০২) বডি কেটে বিক্রি করার সময় ট্রাক ড্রাইভারসহ ২ জনকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। খণ্ডিত ট্রাক ও কাটা অংশগুলো উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা হলেনÑ রংপুর সিটি করপোরেশন এলাকার ৩৩ নম্বর ওয়ার্ডের মাহিগঞ্জ মহল্লার আমিরুল ইসলামের ছেলে ট্রাক ড্রাইভার সোহাগ (৩৩) ও পার্বতীপুর নূরনগর মহল্লার আব্দুল কাইয়ুমের ছেলে ফেরদৌস (৩২)।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টায় পার্বতীপুরের জ্ঞানাঙ্কুর হাই স্কুল মোড়ের ঢাকা কোচ স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।

ট্রাক মালিক মাসুম রানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাইভার সোহাগ গত ২৩ জুলাই ট্রাকটি নিয়ে উধাও হয়। তার কোনো খোঁজখবর না পেয়ে মাসুম রানা সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানকার থানা পুলিশ ড্রাইভারের মোবাইল নম্বর ট্র্যাকিং করে পার্বতীপুর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশের আভিযানিক দল শহরের নতুন বাজার এলাকা থেকে ড্রাইভার সোহাগকে আটক করে ঢাকা কোচ স্ট্যান্ডে নিয়ে আসে। ওই সময় ফেরদৌসের নেতৃত্বে ট্রাকটির পেছনের বডির লোহার অংশসমূহ কেটে নিয়ে জনৈক ভাঙ্গারি ব্যবসায়ী মাসুদুর রহমানের গোডাউন ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল। কিছু অংশ ওই গোডাউন ঘরে রাখাও হয়। পুলিশ চোরাই মালামালসহ ফেরদৌসকে আটক করতে সক্ষম হলেও অন্যান্য অপরাধী ও ভাঙ্গারি ব্যবসায়ী মাসুদুর রহমান সটকে পড়ায় তাদের আটক করতে পারেনি। 

পুলিশের উদ্ধারকারী দল কর্মকর্তা এসআই দুলাল হোসেন ও ট্রাক মালিক মাসুম রানা জানান, আটককৃত ট্রাক ড্রাইভার ও ফেরদৌস তাদের কাছে স্বীকার করেছে, পুরো ট্রাকটি মোটা টাকার চুক্তিতে ভাঙ্গারি ব্যবসায়ী মাসুদুর রহমানের কাছে বিক্রি করা হয়। ভাঙ্গারি ব্যবসায়ী ট্রাকটি কাটা অংশ তার গোডাউন ঘরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলে ফেরদৌস ও তার সঙ্গীরা ইলেকট্রিক যন্ত্র দিয়ে ট্রাকটি কাটার কাজে অংশ নেয়।

সম্প্রতি পার্বতীপুর শহরের বাফার গোডাউনের সংযোগ রেললাইনের লোহার পাত কাটার সময় তারই গোডাউনের কয়েকজন কর্মচারী ধরা পড়ে রেল পুলিশের হাতে। ধৃতদের বিরুদ্ধে মামলা হলে তারা মাসুদুর রহমানের নির্দেশে এসব চুরির কাজ করে থাকেন বলে স্বীকারোক্তি দেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আটকরা থানা হেফাজতে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা