× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলকে লাভজনক করতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে : শেখ মইনুদ্দিন

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২২:৩৫ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২২:৫০ পিএম

রেলকে লাভজনক করতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে :  শেখ মইনুদ্দিন

রেলওয়েকে লাভজনক ও টেকসই পরিবহন মাধ্যম হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন। তিনি বলেন, রেল শুধু যাত্রী পরিবহন নয়, বরং মালামাল পরিবহনেরও একটি কার্যকর উপায় হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

মইনুদ্দিন বলেন, বর্তমানে দেশের সড়ক মেরামতে বিপুল ব্যয় হচ্ছে। সে তুলনায় রেল যোগাযোগ অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী হতে পারে, যদি যথাযথ পরিকল্পনা করা হয়। লাভজনক রেললাইনগুলোকে আধুনিক ও উন্নত করার পাশাপাশি সম্ভাবনাময় রুটগুলোকেও দ্রুত অগ্রগতির আওতায় আনা হবে। দেশের যেসব অঞ্চলে এখনও রেল সংযোগ পৌঁছেনি, সেখানে নতুন রেললাইন স্থাপনও সরকারের অগ্রাধিকারে রয়েছে।

উল্লেখ্য, শেখ মইনুদ্দিন বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা