× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবাবগঞ্জে বন বিভাগের ৮ একর জমি উদ্ধার, চলছে বৃক্ষরোপণ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২২:৩১ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২২:৪৭ পিএম

নবাবগঞ্জে বন বিভাগের ৮ একর জমি উদ্ধার, চলছে বৃক্ষরোপণ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা বন বিভাগের ৮ একর জমি দখলমুক্ত করে সেখানে বৃক্ষরোপণ শুরু করেছে বন বিভাগ। শনিবার (২৬ জুলাই) দুপুরে বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভীর ইসলাম নাহিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুরে জেলার চরকাই রেঞ্জের আওতাধীন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বন বিটের চকনওদা রিজার্ভ ফরেস্ট মৌজার আমবাগান গ্রামে এই অভিযান পরিচালিত হয়। এই জমিগুলো দীর্ঘদিন ধরে স্থানীয়রা অবৈধভাবে দখল করে চাষাবাদ করে আসছিলেন। বারবার নোটিস দেওয়ার পরও জমি ছাড়েনি তারা। তাই যৌথ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে জমিগুলো উদ্ধার করি। এরপর প্রায় ২০০ শ্রমিক নিয়ে বন বিভাগের নির্দেশনায় সেখানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, এটি গেজেটভুক্ত সংরক্ষিত বনাঞ্চলের অংশ। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আমরা এ জমিতে নিয়মিত বনায়নের কার্যক্রম চালিয়ে যাব।

বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভীর ইসলাম নাহিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় যৌথ বাহিনী। অভিযানে আরও উপস্থিত ছিলেন, চরকাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা, সহকারী রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম, ফরেস্টার আল-আমিন, ভাদুরিয়া বিট কর্মকর্তা এরশাদ আলী, ফরেস্টগার্ড ইয়াসিন আরাফাতসহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা