× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিক মান রক্ষায় সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২২:১৪ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২২:২৭ পিএম

জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিক মান রক্ষায় সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা

জাহাজ ভাঙা শিল্পের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ডগুলোকে গ্রিন শিপ ইয়ার্ডে রূপান্তর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। যেসব ইয়ার্ড এখনও আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী নিয়মনীতি অনুসরণ করতে পারেনি তাদেরকে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। পরিবেশ দূষণ রোধ এবং জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিক মান বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এ ছাড়াও নৌ-পরিবহন উপদেষ্টা জাহাজ ভাঙা শিল্পে যেসব শ্রমিক নিয়োজিত রয়েছেন তাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী শ্রম নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিকপক্ষকে কঠোর নির্দেশনা দেন। সেই সঙ্গে আরও জানান, সরকার শিপিং খাতে সক্ষমতা বাড়াতে কাজ করছে এবং এর অংশ হিসেবে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। নৌ-পরিবহন খাতে আয় বাড়াতে সরকার এমন উদ্যোগ নিয়েছে।

পরিদর্শনকালে কবির শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটির সিইও মেহেরুল করিম, ডিএমডি করিম উদ্দিন ও সরোয়ার জাহান উপদেষ্টাকে খাতটির বিভিন্ন দিক তুলে ধরেন। 

এ সময় উপস্থিত ছিলেন  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমোডর কাওসার রশীদ, সচিব মোহাম্মদ ওমর ফারুক এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ভারপ্রাপ্ত সচিব নাজমুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামসহ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ইয়ার্ড মালিকরা।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা