× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেড়ায় মসজিদ নির্মাণ কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ২১:১৩ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৫ ২২:৪৬ পিএম

বেড়ায় মসজিদ নির্মাণ কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে তারাপুর এলাকায় দুই মসজিদের মুসল্লিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের বগুড়া, পাবনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চাকলা ইউনিয়নের তারাপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের চলাকালীন হামলা পাল্টা হামলায় একটি মসজিদ ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত কয়েক বছর ধরে তারাপুর গ্রামের ঈদের নামাজ ও মসজিদে মিলাদ কিয়াম নিয়ে দুই শ্রেণির মুসল্লিদের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে একটি গ্রুপ আলাদা মসজিদ নির্মাণ করেন। সম্পতি নতুন মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নিলে আরেকটি মসজিদের লোকজন একই গ্রামে দুটি মসজিদ নির্মাণের বিরোধিতা করেন। পরে গত বৃহস্পতিবার বারান্দা নির্মাণের কাজের জন্য গেলে অন্যপক্ষ বাধা দিলে বেধে যায় সংঘর্ষ। এ সময় দুপক্ষের ১০০-১৫০ জন লোকজন হাঁসুয়া, রামদা, টেঁটা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা জানান, চাকলা ইউনিয়নের সংঘর্ষের ঘটনায় ২০-২৫ জন চিকিৎসা নিতে এসেছিল। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। ৩ জন ভর্তি রয়েছেন আর ৫ জন গুরুতর আহত হওয়ায় বগুড়া ও পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে। 

বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিলাদ কিয়াম নিয়ে ঝামেলা এই গ্রামে পূর্বে থেকেই। আজ (গতকাল) সকালে সংঘর্ষের কথা জানতে পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে পরিস্থিতি শান্ত করি। এখন ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা