× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনা নদীতে ট্রলার ডু‌বি, ৬ জে‌লে জী‌বিত উদ্ধার

ভোলা প্রতি‌বেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ২০:৩১ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৫ ২১:০৫ পিএম

মেঘনা নদীতে ট্রলার ডু‌বি, ৬ জে‌লে জী‌বিত উদ্ধার

ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার মেঘনা নদী‌তে এক‌টি ম‌াছ ধরার ট্রলার ডু‌বির ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় ৬ জে‌লে‌কে স্থানীয় জে‌লেরা জীবিত উদ্ধার ক‌রে‌ছে। শুক্রবার (২৫ জুলাই) দুপু‌রের দি‌কে ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার ‌বি‌চ্ছিন্ন ঢালচর ইউনিয়‌নের পূর্ব ঢালচ‌রে পূর্ব পা‌শের মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয় বা‌সিন্দা মো. ইব্রাহীম হো‌সেন তথ‌্য নি‌শ্চিত ক‌রে জানান, গতকাল শুক্রবার ভো‌রের দি‌কে ঢালচর ইউনিয়‌নের পূর্ব ঢালচ‌রে ট্রলার মা‌লিক জাফর মা‌ঝির নেতৃ‌ত্বে ৬ জে‌লে পূর্ব ঢালচর থে‌কে মাছ শিকার কর‌তে বের হন। প‌রে দুপু‌রের দি‌কে পূর্ব পা‌শের উত্তাল মেঘনা নদী‌তে জাল টানার সময় প্রবল স্রো‌তে ট্রলার‌টি ডু‌বে যায়। এ সময় ট্রলা‌রে থাকা জে‌লেরা নদী‌তে পড়ে ভাস‌তে থাকেন ও চিৎকার ক‌রেন। প‌রে কিছুটা দূ‌রে থাকা পূর্ব ঢালচ‌রের আইয়ুব মা‌ঝির এক‌টি ট্রলার ওই ৬ জে‌লে‌কে নদী থেক জী‌বিত উদ্ধার ক‌রেন। ‌বি‌কাল ৪টার দি‌কে তা‌দের পূর্ব ঢালচ‌রের নি‌য়ে আসেন।

চর কুক‌রি-মুক‌রি নৌ ফাঁড়ির ইনচার্জ শুকল‌্যাণ বিশ্বাস ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন জানান, ট্রলা‌রের থাকা ৬ জে‌লেই জী‌বিত উদ্ধার হ‌য়ে‌ছে। কেউ নি‌খোঁজ নেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা