কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ২০:০১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫ ২০:১৫ পিএম
কুমিল্লার নাঙ্গলকোটে গরু ছুটে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়।
গুলিবিদ্ধসহ মোট চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেনÑ আলিয়ারা গ্রামে এলাকার রোকন আলীর স্ত্রী শরিফা বেগম ও বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম। আহতরা হলেনÑ জাকির হোসেনের ছেলে ওসমান ও স্ত্রী সুফিয়া বেগম, রশিদ আহমেদের স্ত্রী হোসনেয়ারা বেগম, কাজি রোকন আহমেদের ছেলে কাজি কবির আহমেদ (৩৫), রোস্তম আলির ছেলে আবু তাহের।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা আমার জানা নেই।