× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবায় সৎ ভাইয়ের হাতে ভাই খুন

রাজশাহী অফিস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৯:৪০ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৫ ১৯:৫২ পিএম

পবায় সৎ ভাইয়ের হাতে ভাই খুন

রাজশাহীর পবা উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে আমিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই গোলাম আজম (৩০)। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহত আমিরুল ইসলাম ও আহত গোলাম আজম স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে। এদিকে পুলিশ বলছে, পরিবারের অভিযোগ মতে এ ঘটনার সঙ্গে জড়িত তার সৎ ভাই। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্সের একটি সূত্রে জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গোলাম আজমকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আমিরুলেরও শরীরের বিভিন্ন স্থানে হাঁসুয়া ও চাপাতির আঘাত রয়েছে।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দিয়েছেন। রয়েল নামের একজনসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের প্রত্যেকে নিহতের সৎ ভাই ও ভাতিজা। তাদের মা একজন তবে বাবা ভিন্ন। সম্পত্তি নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেই দ্বন্দ্বের মাঝেই এক পক্ষের ধানের জমিতে অন্য পক্ষের হাঁস যাওয়াকে কেন্দ্র করে বিচার সালিশ বসে। বিষয়টি কাল রবিবার স্থানীয়ভাবে মীমাংসার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিকালে আলিমগঞ্জ গ্রামে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে এ খুনের ঘটনা ঘটে। আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা