× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুকুর থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৯:৩৫ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৫ ১৯:৫০ পিএম

পুকুর থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামে একটি পুকুর থেকে প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে মাছ ধরার সময় স্থানীয়রা মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে পুলিশে খবর দিলে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি থানায় নিয়ে যায়।

জানা যায়, মাঝগ্রামের লোকমান হাসান তার নিজস্ব পুকুরে মাছ ধরতে গেলে একপর্যায়ে কয়েকজন শ্রমিক জলের নিচে শক্ত কিছুতে বাধা পান। পরে সেটি উঠিয়ে আনলে দেখা যায়, এটি একটি প্রাচীন বিষ্ণুমূর্তি; যা কষ্টিপাথরের তৈরি। মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা।

উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পুকুরপাড়ে জড়ো হয়ে সেখানেই পূজা-অর্চনা শুরু করেন। স্থানীয়দের ধারণা, এই মূর্তিটির আনুমানিক মূল্য ১০ থেকে ১৫ কোটি টাকা হতে পারে।

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসির চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মূর্তিটি থানায় নিয়ে আসে। প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি ১০০০ থেকে ১১০০ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হতে পারে। প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা সরেজমিন এসে এটি নিজেদের হেফাজতে নিয়ে যাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা