× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৯:৩২ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৫ ১৯:৪৯ পিএম

সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত

সাতক্ষীরার শ্যামনগরের পশ্চিম সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে একটি আহত কচ্ছপ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বিসিজি স্টেশন দোবেকীর সদস্যরা। শুক্রবার (২৫ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

তিনি বিজ্ঞপ্তিতে বলেন, দুপুরে মালঞ্চ ও চুনকুড়ি নদীতে নিয়মিত টহল চলাকালীন কোস্ট গার্ড সদস্যরা নদীতে ভাসমান অবস্থায় গুরুতর আহত (এক পা বিচ্ছিন্ন) একটি কচ্ছপ দেখতে পায়। আহত কচ্ছপটিকে উদ্ধার করে কোস্ট গার্ড স্টেশন দোবেকীতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে কচ্ছপটিকে দোবেকী বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা