× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় প্রকল্পের গাছ কেটে স্থাপনা নির্মাণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৯:৩০ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৫ ১৯:৪৮ পিএম

কলাপাড়ায় প্রকল্পের গাছ কেটে স্থাপনা নির্মাণ

পটুয়াখালীর কলাপাড়ায় বেড়িবাঁধের ওপর সৃজনকৃত বন বিভাগের সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। বন বিভাগ ও পাউবোর কর্মকর্তাদেরসঙ্গে যোগসাজশে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

তবে বন বিভাগ ও পাউবো কর্মকর্তারা তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করলেও দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

জানা গেছে, উপজেলার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটসংলগ্ন বেড়িবাঁধটির সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বন বিভাগ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে। টেকসই বেড়িবাঁধ ও জলবায়ুর বিরূপ প্রভাব থেকে উপকূলকে বাঁচাতে এ গাছ রোপণ করা হয়। কিন্তু এক শ্রেণির মানুষ বেড়িবাঁধে রোপণকৃত গাছ কেটে ব্যবসা পরিচালনার জন্য কয়েকটি স্থাপনা নির্মাণ করছে। এতে বেড়িবাঁধের মাটি ক্ষয়ের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে উপকূলের রক্ষাকবজ সবুজ বেষ্টনী প্রকল্পের। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, স্থানীয় প্রভাবশালী রাকিব হাওলাদার, রবিউল মোল্লা, আ. জলিল আকন, মহিম হাওলাদার ও আ. রশিদ হাওলাদার বেড়িবাঁধের ওপর বন বিভাগের সৃজনকৃত গাছ কেটে স্থাপনা নির্মাণ করছেÑ যা পরবর্তী সময়ে ভাড়া দেওয়া হবে, যা বন বিভাগ এবং পাউবো কর্মকর্তাদের অবহিত করা হলেও রহস্যজনক কারণে কোনো আইনি ব্যবস্থা নেয়নি তারাÑ এমন অভিযোগ স্থানীয়দের। 

ধোলাই মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রাকিব হাওলাদার বলেন, এ জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। 

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। পরিদর্শন শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা