× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে বকেয়া পরিশোধ না করে খানটেক্স ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ২২:৩০ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৫ ২২:৩২ পিএম

শ্রীপুরে বকেয়া পরিশোধ না করে খানটেক্স ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে অবস্থিত পোশাক কারখানা খানটেক্স ফ্যাশন লিমিটেড বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে কারখানায় এসে নোটিস দেখতে পান শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ তাদের দুই মাসের বকেয়া বেতন, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, ছুটির টাকা ও মাতৃত্বকালীন ছুটির টাকা না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করেছে। তিন দিন ধরে প্রশাসন বিভাগ ও অপারেশন বিভাগের কোনো কর্মকর্তা কারখানায় আসেননি বলেও জানান। শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ প্রতি মাসেই বেতন দিতে দেরি করে, আর এবার চলতি মাসসহ দুই মাসের বেতন বাকি রেখেই হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করেছে। শ্রমিকরা আরও জানান, সাব-কন্টাক্টে কাজ এনে আমাদের দিয়ে কাজ করিয়ে এখন মালিক ও কর্মকর্তারা গা-ঢাকা দিয়েছেন। কোনো ভাঙচুর বা বিশৃঙ্খলা ছাড়াই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পাওনা পরিশোধের দাবি জানাচ্ছি।

শ্রমিক পিংকি আক্তার বলেন, ছেলেমেয়ে নিয়ে বাসাভাড়া, দোকানের বাকি, স্কুলের ফিÑ সবকিছুই জমে গেছে। আশা করেছিলাম বেতন পেলে এসব মেটাব, কিন্তু আজ সকালে এসে দেখি বন্ধের নোটিস টানানো।

কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, বর্তমান দেশের অস্থির পরিস্থিতির কারণে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ২১ জুলাই থেকে শ্রমিকরা অবৈধভাবে কাজ বন্ধ করে দিলে সাব-কন্টাক্ট কারখানাগুলো তাদের অর্ডার উঠিয়ে নেয়। ফলে আমাদের কাছে আর কাজ বা কাঁচামাল নেই। তাই শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, শ্রমিকরা সাব-কন্টাক্টের কাজ শেষ না করেই বেতনের জন্য চাপ সৃষ্টি করেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা