× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙামাটিতে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ২১:১৯ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৫ ২১:৫৬ পিএম

রাঙামাটিতে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

‘প্রাণ প্রকৃতি রক্ষায় বৃক্ষ সৃজনে শামিল হউন’ স্লোগানে রাঙামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ শুরু করেছে রাঙামাটি সাংবাদিক সমিতি।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।প্রতিবছরের মতো এবারও রাঙামাটি সাংবাদিক সমিতির আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রদের মাঝে নানান প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। 

রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, দুর্নীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন-এর সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ারসহ সাংবাদিক সমিতির সদস্যরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বলেন,  পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর বিকল্প  নেই। পার্বত্য চট্টগ্রামের পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষ রোপণে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। জেলা পরিষদে আগামীতে রাঙামাটি সাংবাদিক সমিতিকে সাথে নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা