× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঠিয়ায় জমি নিয়ে সংঘর্ষ

ভাতিজাকে হত্যা চেষ্টার অভিযোগ, আহত-৪

পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২২:০৭ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২২:১০ পিএম

ভাতিজাকে হত্যা চেষ্টার অভিযোগ, আহত-৪

রাজশাহীর পুঠিয়ায় জমিজমা কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

সারেজমিন জানা যায়, উপজেলার পশ্চিমভাগ মৌজার আরএস খতিয়ানের, ৮১ নং দাগের ৫.৭১ শতক জমি নিয়ে দুই ভাই  ফজল আলী ও আলাউদ্দিন এক গ্রুপ ও তাদের বড় ভাই মেহের আলী ও তার ছেলেরা আরেক গ্রুপ হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষের ঘটনায় আহত হয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মেহের আলী, ফজল আলী ও তার স্ত্রী ঝর্না বেগম। এছাড়াও আহত হয়েছেন ফারুক ও তার স্ত্রী। এমনকি দু'জনেই ওই জমির মালিকানা দাবি করেন।সংঘর্ষের বিষয়ে স্থানীয়রা জানান, তাদের বাপের জমি নিয়ে বহুদিন থেকে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছে। বেশ কয়েকবার শালিস দরবার হয়েছে। এমনকি কোর্টে মামলাও চলছে ওই জমি নিয়ে। এখনো কোন সূরাহা হয়নি। যেকোনো মুহূর্তে তাদের মধ্যে প্রাণ নাশের মতো ঘটনাও ঘটতে পারে। 

এসব বিষয়ে ফজল আলী বলেন, আমার বাবার জমিতে আমি ওয়ারিশ। এছাড়াও ওই জায়গাটা আমাদের নামে খাজনা খারিজ করা আছে। আমার বড় ভাই ও ভাতিজারা আমার বৌ ও আমাকে অন্যায় করে মারধর করেছে।

আহত মেহের আলী বলেন, আমার ছোটভাই ফজল আমার ছেলেকে জবাই করে হত্যা করার জন্য মাটিতে ফেলে বুকের উপর পা দিয়ে জবাই করার চেষ্টা চালায়। আমি তাকে বাঁচাতে গেলে আমাকে ব্যাপক মারধর করে ফজল। কোনোভাবে আমার ছেলে ফারুকের জীবন রক্ষা পায়।

এসব বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, ৯৯৯-এর মাধ্যমে মারামারির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা