মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২২:০৬ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২২:১১ পিএম
বিএনপির মেহেরপুরের মুজিবনগর উপজেলা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর ফুটবল মাঠে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলা বিএনপির মেহেরপুর সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহম্মদ, জেলা বিএনপি সদস্য ওমর ফারুক লিটন, আখেরুজ্জামান প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাড নজরুল ইসলাম কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান,
সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ এবং জালাল উদ্দীনের নাম ঘোষণা করেন তিনি।