× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিলমারীতে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২১:৫১ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২২:১৪ পিএম

চিলমারীতে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

কুড়িগ্রামের চিলমারীতে বুধবার (২৩ জুলাই) পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও সমমনা পর্যায়ের উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।

বিকেলে  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ও শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে চিলমারী অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার  ৩৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা, স্কুল, কলেজ ও কারিগরি পর্যায়ের মোট ৩৪ জন ছাত্রছাত্রীকে তাদের কৃতিত্বের জন্য ক্রেস্ট ও সনদ দিয়ে পুরস্কৃত করা হয়। ২০২২ ও ২০২৩ ইং সালের এইচএসসি ও সমমান পর্যায়ে ভালো ফলাফলের জন্য যে সকল ছাত্রছাত্রী  পুরস্কৃত হয়েছেন তারা হলেনÑ মোছাঃ  লাবন্য আক্তার লিমা, জান্নাতুল মাওয়া, মোছাঃ মৌসুমি আক্তার মৌ, মার্জিয়া আক্তার মনি, মোছাঃ শামিমা আক্তার (গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ), মোঃ মোফাচ্ছেল মন্ডল, আরিফুল ইসলাম, মোঃ মিজানুর রহমান বিজু, জামান প্রামানিক, মোঃ শিমুল মিঞা, মোঃ শিহাব আহম্মেদ ( চিলমারী সরকারি কলেজ), লিপি খাতুন, রবিউল ইসলাম (ফকিরেরহাট মফিজিয়া আলিম মাদ্রাসা), মোছাঃ সুমাইয়া আক্তার সুমি (চিলমারী মহিলা ডিগ্রি কলেজ), মোঃ মোবাশির  আহমেদ সিদ্দিক (চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা) , মাহাবুবা সিদ্দিকা (রাজারভিটা সিনিয়র আলিম মাদ্রাসা) ও মাহবুবা সিদ্দিকা ( রাজারভিটা ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা)।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার  মোঃ শফিকুল ইসলাম। পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় অনদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল নাসিমা রব্বানী, থানাহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা , ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা