× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জের সব আসনে প্রার্থী ঘোষণা করল খেলাফত

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২১:২৬ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২১:৩৪ পিএম

নারায়ণগঞ্জের সব আসনে প্রার্থী ঘোষণা করল খেলাফত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনেই দলীয় প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। প্রত্যেকেই নির্বাচনে অংশ নেবেন রিকশা প্রতীকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিস ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করে।

সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আমির আল্লামা মামুনুল হক এই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) এই আসনে প্রার্থী হয়েছেন মাওলানা আব্দুল কাইয়ূম মাদনী। তিনি তারাবো বিশ্বরোডে অবস্থিত জামিয়া ক্বাওমিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস। একই সঙ্গে রূপগঞ্জ থানার খেলাফত মজলিস সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) এ আসনের রিকশা প্রতীকের মনোনয়ন পেয়েছেন মুফতি আশরাফুল ইসলাম। তিনি কড়ইতলা মহিলা মাদ্রাসার (জামিয়া ইব্রাহিমিয়া মাহমুদিয়া লিলবানাত) মুহতামিম এবং নারায়ণগঞ্জ জেলার সহসাধারণ সম্পাদক।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) সোনারগাঁ থেকে মনোনয়ন পেয়েছেন মাওলানা শাহজাহান শিবলী। তিনি একাধারে হেফাজতে ইসলাম সোনারগাঁয়ের অর্থ সম্পাদক, উলামা পরিষদ সোনারগাঁয়ের সভাপতি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) এই আসনে খেলাফত মজলিস মনোনয়ন দিয়েছে হাফেজ মাওলানা আবু সাঈদকে। তিনি জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হেফাজতে ইসলামের মহানগর সহসভাপতি এবং আহবাবুল হুফফাজ ফাউন্ডেশনের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ডা. আল-আমিন রাকিব। তিনি খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক, হেফাজতের সহকারী আইন বিষয়ক সম্পাদক ও পল্লী চিকিৎসক সমিতির জেলার সহসাংগঠনিক সম্পাদক।

মনোনয়ন ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনী মাঠ দখলে রাখতে। পোস্টার, ফেস্টুন, লিফলেট, নির্বাচনী প্রচারণা ও শোডাউনের মাধ্যমে সংগঠনটি মাঠ পর্যায়ে শক্ত অবস্থান গড়ার উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা