× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলার ঋতুপর্ণার মায়ের পাশে দাঁড়াল সরকার

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২১:২২ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২১:৩৩ পিএম

ফুটবলার ঋতুপর্ণার মায়ের পাশে দাঁড়াল সরকার

বাংলাদেশ নারী দলের জাতীয় ফুটবলার ঋতুপর্ণার মায়ের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে দুই লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার (২৩ জুলাই) বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারের পক্ষ থেকে ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমার হাতে চেক তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। 

জেলা প্রশাসক বলেন, ঋতুপর্ণা আমাদের দেশের গর্ব। তার মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলসহ অনেক প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়িয়েছে, অর্থ সহায়তা দিয়েছেন। আমরা জেলা প্রশাসন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এই বিষয়ে জানানোর পর মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দ দিয়েছে। আমরা ঋতুপর্ণার মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, কাউখালী উপজেলা ইউএনও কাজী আতিকুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ঋতুপর্ণার বোন পাম্পি চাকমা আর্থিক সহায়তা দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ঋতুপর্ণার মা বসুবতি চাকমা প্রায় দেড় বছর ধরে শারীরিকভাবে নানা অসুস্থতায় ভুগছেন। ঋতুর মায়ের অসুস্থতার খবর পেয়ে গত ৯ জুলাই গ্রামের বাড়ি কাউখালীর ঘাগড়া মগাছড়ি গ্রামে ঋতুর অসুস্থ মাকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এ সময় চিকিৎসা সহায়তা হিসেবে বিএনপির পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা আর জেলা পরিষদের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা