× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর

কিন্ডারগার্টেন সোসাইটির আন্দোলনের ডাক

রংপুর অফিস

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২১:১৩ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২১:৩০ পিএম

কিন্ডারগার্টেন সোসাইটির আন্দোলনের ডাক

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত করার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি। বৃহস্পতিবার সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে মানববন্ধন সমাবেশ, প্রধান উপদেষ্টা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা।

এরপরও দাবি আদায় না হলে ২৫ জুলাইয়ের পর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। 

বুধবার (২৩ জুলাই) দুপুরে রংপুর নগরীর লালকুঠি মোড়ে সংস্থার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক অধ্যক্ষ মোহাম্মদ আলী।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলতে ফ্যাসিস্ট সরকারের দোসররা চক্রান্ত করছে। এরই অংশ হিসেবে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত করতে গত ১৭ জুলাই একটি পরিপত্র জারি করেছে। এতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। ফলে শিশুরা আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি ও শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা থেকে বঞ্চিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ পরিপত্রকে প্রত্যাখ্যান করে আন্দোলন কর্মসূচির পালন করবে শিক্ষক ও অভিভাবকরা। অবিলম্বে দাবি মানা না হলে শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন করতে বাধ্য হবে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি আবু তালেব, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, শিক্ষা সচিব খায়রুল আলম, দপ্তর সচিব লুৎফুল্লাহ, মহানগর সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা