× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা

লক্ষ্য ১৫ হাজার মানুষের সমাবেশ

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২০:৪৬ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২০:৫৩ পিএম

লক্ষ্য ১৫ হাজার মানুষের সমাবেশ

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সুনামগঞ্জে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি বৃহস্পতিবার হবিগঞ্জ থেকে সুনামগঞ্জে এসে পৌঁছাবে।

এনসিপির নেতারা সুনামগঞ্জে রাত্রিযাপন করবেন এবং পরদিন শুক্রবার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে সেখান থেকে পদযাত্রা শুরু করে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এসে সমাবেশে অংশ নেবেন। দুপুর ২টায় অনুষ্ঠিতব্য ওই সমাবেশে বক্তৃতা দেবেন দলের শীর্ষ নেতারা। বুধবার (২৩ জুলাই) দুপুরে শহরের জগৎজ্যোতি পাঠাগারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি। সুনামগঞ্জের রাজনৈতিক সংস্কৃতি অনন্য। এই জেলায় অন্তত ১৫ হাজার মানুষের সমাবেশ ঘটবে বলে আমরা আশা করছি। 

তিনি আরও বলেন, হাছন রাজা, রাধারমণ ও শাহ আব্দুল করিমের মতো মরমি সাধকদের জনপদ সুনামগঞ্জ। এখানকার মানুষ যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাহসিকতা দেখিয়েছেন, তাদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত।

এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, এহতেশামুল হক, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরসহ শতাধিক কেন্দ্রীয় নেতা।

সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন এবং জনসমাগম উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেই প্রচেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা