× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তীব্র গরমে পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২০:৪২ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২০:৫৪ পিএম

তীব্র গরমে পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার

বর্ষাকাল, সঙ্গে ভ্যাপসা গরম। এর মাঝেই হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। বুধবার (২৩ জুলাই) ভোর থেকে এমন আবহাওয়ার দেখা মেলে, যা স্থানীয় বাসিন্দা ও প্রবীণদের মতে, গত ৪০-৫০ বছরেও ঘটেনি।

সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা উঠানামা করছে ৩২ থেকে ৩৫ ডিগ্রি, আর রাতে ২৫ থেকে ২৭ ডিগ্রির মধ্যে।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশায় ঢাকা মাঠঘাটে শিশির জমে শীতকালের মতো অনুভূতির সৃষ্টি হয়েছে। অন্যরকম এক সকাল উপভোগ করেছেন স্থানীয়রা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলেছে এবং সেই সঙ্গে তাপমাত্রা বেড়ে গিয়ে গরম অনুভব করতে হয়েছে এলাকাবাসীকে।

পঞ্চগড় সদর উপজেলার কৃষক সহিদ আলী বলেন, ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি চারদিকে ঘন কুয়াশা। আগে এমন বর্ষাকালের কুয়াশা দেখিনি। পূর্বপুরুষদের কাছে থেকে শুনেছি, বর্ষায় কুয়াশা দেখা দিলে বৃষ্টির সম্ভাবনা কমে যায়। এখন আমন রোপণে বৃষ্টির খুবই প্রয়োজন।

শহরের ইজিবাইক চালক শাহিন ইসলাম বলেন, ভোরে বাড়ি থেকে বের হয়ে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে আছে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে অথচ ভ্যাপসা গরমও রয়েছে। বর্ষাকালে কুয়াশাÑ আগে এমনটা দেখা যায়নি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, রাতের তাপমাত্রা হঠাৎ কমে গেছে, বাতাসে জলীয়বাষ্প বেড়ে গেছে। এ কারণে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশায় রূপ নিয়েছে। রাতে ও দিনে তাপমাত্রার পার্থক্য ছিল ৭-৮ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা