× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে এলজিইডির লেবার কন্ট্রাক্টিং সোসাইটির সঞ্চয়ের টাকা বিতরণ

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২০:০২ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২১:০০ পিএম

কক্সবাজারে এলজিইডির লেবার কন্ট্রাক্টিং সোসাইটির সঞ্চয়ের টাকা বিতরণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে লেবার কন্ট্রাক্টিং সোসাইটির (এলসিএস) সদস্যদের মধ্যে সঞ্চয়ের টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে কক্সবাজার সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে ৩০ জন সদস্যকে ১০ লাখ ৮৯ হাজার ২৮১ টাকা বিতরণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান প্রধান অতিথি হিসেবে এসব টাকা বিতরণ করেন।

কক্সবাজার সদর উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার জানিয়েছেন, এলসিএস হলো এমন এক সোসাইটিÑ যা গ্রামীণ এলাকার রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণের মতো কাজে স্থানীয় জনগণকে যুক্ত করার একটি প্রক্রিয়া। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এলসিএসর মাধ্যমে রাস্তা মেরামতের কাজ করা হয়। ওখানে যারা কাজ করেন তাদের প্রতিদিনের বেতন ৩০০ টাকা। যার মধ্যে একশ টাকা সঞ্চয়। প্রতিদিনের বেতন বাবদ ২০০ টাকা তাদের প্রতিদিনই দেওয়া হয়। জমাকৃত এক বছরের সঞ্চয়ের টাকা প্রদান করা হলো গতকাল বুধবার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা