× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানত বিমানবন্দরে প্রবাসীর মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২০:০০ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২১:০৩ পিএম

নিহত মো. লেয়াকত।

নিহত মো. লেয়াকত।

বিদেশ যাওয়া হলো না প্রবাসী লেয়াকতের। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কক্ষে প্রবেশের পর হঠাৎ অসুস্থ হয়ে মো. লেয়াকত (৫৫) মৃত্যুবরণ করেন। তিনি আবুধাবি যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়েছিলেন।

লেয়াকত চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডীর ফতে আলী মুন্সিবাড়ির মৃত আহমদ হোসেনের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জানা গেছে, লেয়াকত ৩০ বছরেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করতেন। ৬ মাস আগে তিনি দেশে এসে পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটান।

লেয়াকতের চাচাতো ভাই গোলাম মোস্তফা জানান, ‘দেশে আসার পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে যান লেয়াকত। ফ্লাইট ধরার কিছুক্ষণ আগে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হলেও তিনি আর বেঁচে ছিলেন না।’

বুধবার সকাল ১১টায় গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা