× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উলিপুরে নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ২২:০৪ পিএম

উলিপুরে নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪

কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গে‌ছে। সোমবার (২১ জুলাই) বি‌কে‌লে পৌর সীমা‌ন্তে উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নের পূর্ব কালুডাঙ্গা গ্রা‌মের জ‌নৈক আব্দুল ম‌জি‌দের বা‌ড়ি‌তে এ কারখানার সন্ধান পায় স্থানীয়রা।

পরে খবর পে‌য়ে পু‌লিশ চারজন‌কে আটক ক‌রে। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।

জানা গে‌ছে, ওই গ্রা‌মের ম‌জিদ মিয়ার বা‌ড়ি‌তে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নকল 'স্টার' সিগারেট। সেগু‌লো উলিপুরসহ আশপা‌শের ক‌য়েক‌টি এলাকায় বাজারজাত করা হতো।

প‌রে খবর পে‌য়ে পু‌লিশ সিগা‌রেট তৈ‌রির চার শ্রমিককে আটক ক‌রে। এ সময় বিপুল প‌রিমাণ সিগা‌রে‌টের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগা‌রেট তৈ‌রির বিভিন্ন দ্রবা‌দি জব্দ করা হয়।

আটককৃতরা হ‌লেনÑ আবুল খা‌য়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫), ন‌জিয়ার রহমান (৬০)। তা‌দের সবার বা‌ড়ি নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রা‌মে।

এলাকাবাসী জানান, এই বা‌ড়ি‌তে তেমন কেউ থা‌কে না। সারাক্ষণ বা‌ড়ির গেট বন্ধ থা‌কে। ত‌বে বেশ কিছুদিন ধরে বা‌ড়িতে দু একজন ব‌হিরাগত লোক যাতায়াত কর‌তো।

উলিপুর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) নাজমুস সা‌কিব স‌জিব ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, মালামালসহ চারজনকে আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। তদন্ত  ক‌রে এ বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা