× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ-বিএনপিতে ঢুকলে খুনি হয়ে বের হতে হয় : মুফতি ফয়জুল করীম

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ২১:৪২ পিএম

আ.লীগ-বিএনপিতে ঢুকলে খুনি হয়ে বের হতে হয় : মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি এমন দল, যাতে ফেরেশতা হয়ে ঢুকলেও খুনি হয়ে বের হতে হয়। পক্ষান্তরে ইসলামী আন্দোলনে খারাপ হয়ে ঢুকলেও ফেরেশতা হয়ে বের হয়। 

সোমবার (২১ জুলাই) বিকালে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে মুফতি ফয়জুল করীম বলেন, জিয়াউর রহমান ভালো ছিলেন বলেই জনগণ আপনাদের বিজয়ী করেছিল, কিন্তু পরীক্ষায় পাস করতে পারেননি। বারবার ফেল করেছেন। আপনাদের আমলে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন এবং হ্যাটট্টিক করেছেন। সন্ত্রাস বেড়ে যাওয়ায় র‌্যাব প্রতিষ্ঠা করা হয়েছিল। এই র‌্যাবের হাতেই সবচেয়ে বেশি ক্রসফায়ারে মারা গেছে বিএনপির লোকজন।

জনগণের উদ্দেশে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না, তেমনই দুই নম্বর নেতার কাছে দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না। আমি অনুরোধ করব একবার হাতপাখাকে পরীক্ষা করুন, যদি আমরা ফেল করি, তবে পরীক্ষার হলে আর ঢুকব না।

ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন। এ সময় ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা