× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠামইনে যৌথ বাহিনীর হাতে মাদকসহ গ্রেপ্তার ৩

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ২০:৪৭ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৫ ২১:২৮ পিএম

মিঠামইনে যৌথ বাহিনীর হাতে মাদকসহ গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের মিঠামইনে মাদকসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন। সোমবার (২১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, গত রবিবার রাতে উপজেলার গোবিন্দপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলোÑ রুবেল হোসেন (৩৩), তার ছোট ভাই রাহান (৩০) ও জামাল মিয়া। রুবেল উপজেলা যুবদলের ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শহীদ জিয়া ছাত্র পরিষদের সভাপতি এবং জামাল মিয়া উপজেলার ঢাকেশ্বর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

উপজেলা যুবদলের আহ্বায়ক ইকরাম হোসেন জেরী (নওশাদ) জানায়, শুনেছি আমাদের উপজেলা যুবদলের ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেনকে মাদকসহ যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

মিঠামইন থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন ও তার ছোট রাহানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা