× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমনিরহাটে ও নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ২২:২৭ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৫ ২২:৫০ পিএম

লালমনিরহাটে ও নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল ও লালমনিরহাটে রবিবার (২০ জুলাই) সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মাদ্রাসার মাঠে গিয়ে আছড়ে পড়লে তার চাপায় মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা জানিয়েছেন নিহত ব্যক্তি ওই মাদ্রাসার অধ্যক্ষ।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের হাইম উদ্দীনের ছেলে। তিনি মারকাজুল সুন্নাহ মাদ্রাসার মুহতামিম।

দুর্ঘটনার সময় উত্তেজিত জনতা প্রাইভেট কারের আহত চালককে আটকে রাখেন। এ খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ চালককে সেখান থেকে উদ্ধার ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসে।

নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন প্রাইভেট কার চাপায় একজনের মৃত্যু হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। চালক মেহেদী হাসান আটক রয়েছেন। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক নান্দাইল শাখার ব্যবস্থাপক। 

লালমনিরহাট : শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় দেবব্রত রায় দাসু (৪৮) নামে এক পোশাক শ্রমিক মারা গেছেন। রবিবার বিকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলার নামুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি আদিতমারী থানা ওসি আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত দেবব্রত রায় দাসু রংপুর মহানগরের রাধাবল্লব এলাকার শিতিশ চন্দ্রের ছেলে। তিনি ঢাকার এক পোশাক কারখানার কর্মকর্তা ও আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সতিশ চন্দ্রের নাতি জামাই। আদিতমারী থানার উপপরিদর্শক শফিউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতাহাল প্রস্তুতের কাজ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা