ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ২২:১৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫ ২২:৪১ পিএম
ভোলার লালমোহনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট, মশারি, বেহুন্দি ও চরঘেরা জাল উদ্ধার করেছে। উদ্ধার হওয়া জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে নিশ্চিত করেন ভোলা নৌবাহিনী।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে এ জাল উদ্ধার করা হয়।
ভোলা নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার লালমোহর বাজারে ৬টি গোডাউনে একটি বিশেষ অভিযান পরিচালানা করেন নৌবাহিনীর সদস্যরা। এ সময় গোডাউনগুলো থেকে কারেন্ট, বেহুন্দি, মশারির জালসহ বিভিন্ন ধরনের অবৈধ ২ লাখ ২৭ হাজার ৮০০ মিটার জাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জালের দাম প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। পরে সন্ধ্যার দিকে জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।