× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাসিকের অচলাবস্থা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহী অফিস

প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ২২:০৫ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৫ ২২:৩৬ পিএম

রাসিকের অচলাবস্থা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কার্যক্রমে স্থবিরতা ও নানাবিধ ভোগান্তির অভিযোগ এনে অচলাবস্থা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহীর সচেতন নাগরিক সমাজ ও রাসিকের ঠিকাদারবৃন্দ। এতে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও সচিব রুমানা আফরোজের বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্বে গাফিলতির অভিযোগ তোলা হয়।

রবিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর একটি কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার তরিকুল ইসলাম স্বপন।

তিনি বলেন, সচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিক সেবায় ভয়াবহ দুরবস্থা দেখা দিয়েছে। জন্ম-মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, এনওসি, হোল্ডিং খোলা, উন্নয়ন কাজের বিলসহ প্রতিটি খাতে সেবা প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। এমনকি একটি সাধারণ এনওসি পেতে আড়াই মাস পর্যন্ত সময় লাগছে।

ঠিকাদাররা অভিযোগ করে বলেন, চলমান উন্নয়ন কাজের বিপরীতে তাদের বিল সংক্রান্ত ফাইল মাসের পর মাস সচিব ও প্রধান নির্বাহীর টেবিলে পড়ে থাকে। বিল না পাওয়ার কারণে অনেক কাজ বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে শহরে তৈরি হয়েছে তীব্র যানজট ও নাগরিক দুর্ভোগ। এতে আরও বলা হয়, সচিব রুমানা আফরোজ ঠিকাদারদের সঙ্গেও অসদাচরণ করেন এবং সময়মতো অফিসে হাজির থাকেন না। তার অবহেলার কারণে বিদ্যুৎ বিল সময়মতো পরিশোধ না করায় রাসিককে গুনতে হয়েছে আড়াই লাখ টাকা জরিমানা। তারা বলেন, এই দুই কর্মকর্তার স্বেচ্ছাচারিতা ও ফ্যাসিবাদী আচরণের কারণে নগরবাসী আজ চরম ভোগান্তির মুখে। আমরা স্থায়ী প্রশাসক নিয়োগ এবং সচিবের অপসারণ চাই।

ভবিষ্যৎ কর্মসূচির ঘোষণা দিয়ে বক্তারা বলেন, আগামী ২৩ জুলাই থেকে তারা একযোগে রাসিকের সব উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেবেন এবং ২৭ জুলাই নগর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা