× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার অতিদ্রুত দৃশ্যমান করতে হবে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ২১:৫৬ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৫ ২২:০৩ পিএম

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার অতিদ্রুত দৃশ্যমান করতে হবে

স্বৈরাচারী সরকারের কারফিউ ভঙ্গের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সমাবেশ কর্মসূচি পালন করেছে। রবিবার (২০ জুলাই) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ বরিশাল জেলার সদস্য গাজী মোহাম্মদ বেল্লাল হোসেনের সভাপতিত্ব বক্তব্য দেন জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, দপদপিয়া ইউনিয়ন শাখার সভাপতি রমজান আকন প্রমুখ। এ সময় নেতারা বলেন, গত বছর বাংলাদেশের ইতিহাসে সংগঠিত হয় এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও শেখ হাসিনার পুলিশ এবং আওয়ামী লীগ কর্তৃক দমন-পীড়নে আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। শেখ হাসিনা আন্দোলন দমন করতে প্রয়োগ করে রাষ্ট্রীয় আইন। ১৯ জুলাই রাতে ঘোষণা করেন সারা দেশে গণবিরোধী কারফিউ। বাসদই সর্বপ্রথম ২০ জুলাই শেখ হাসিনার গণবিরোধী কারফিউ ভেঙে প্রশাসন এবং সন্ত্রাসী আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল বের করে এবং নিহতদের স্মরণে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করে। গতকাল ২০ জুলাই এক বছর অতিক্রম করেছে গণঅভ্যুত্থানের সেই কারফিউ ভাঙার দিন। তাই নেতারা এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন। নেতারা আরও বলেন, সরকার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছে কিন্তু ১ বছর পেরিয়ে গেলেও জুলাই-আগস্টের গণহত্যার বিচার এখনও দৃশ্যমান হয়নি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সারা দেশে সংগঠিত করা হচ্ছে মব, হত্যা, ধর্ষণসহ নানা অপকর্ম কিন্তু সরকারের পক্ষ থেকে এগুলো নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেই। অথচ আমরা দেখছি বিদেশি কোম্পানিকে বন্দর, মিয়ানমারের রাখাইনে করিডোর এবং সর্বশেষ জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় বাংলাদেশে নির্মাণে সরকার বেশি আগ্রহী, যা দেশ ও জাতির নিরাপত্তা ও স্বার্থের জন্য হুমকিস্বরূপ। নেতারা বলেন, অতিদ্রুত জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা