× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণগ্রেফতার নয়, গোপালগঞ্জে প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ১৫:৪৭ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৫ ১৫:৪৭ পিএম

গণগ্রেফতার নয়, গোপালগঞ্জে প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে

গোপালগঞ্জে গণহারে গ্রেফতার নয়, বরং যারা প্রকৃত অপরাধী—শুধু তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি রোববার (২০ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

তিনি বলেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব ছিল, তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যেই কারফিউ প্রত্যাহার করা হয়েছে এবং শিগগিরই ১৪৪ ধারাও তুলে নেওয়া হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, এইবারের হরতালগুলোতে সহিংসতা ও নাশকতার মাত্রা তুলনামূলকভাবে অনেক কম ছিল। প্রশাসন শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং আমরা চাই, গণতন্ত্রের সৌন্দর্য বজায় থাকুক। সবাই যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, তবে সেটা যেন অশালীন ভাষা বা সহিংস আচরণের মাধ্যমে না হয়।

তিনি আরও বলেন, মিথ্যার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়—সত্যি কথা বলার পরিবেশ তৈরি করতে হবে। যদি কেউ অপরাধ করে, তাহলে সে গ্রেফতার হবে। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সরকার সচেতন। গোপালগঞ্জে কোনো শিশুকে গ্রেফতারের তথ্য তার কাছে নেই বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সক্ষম এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সেনাবাহিনীর ভূমিকায় আলোকপাত করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা