× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয় : গয়েশ্বর চন্দ্র রায়

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ২২:৫৩ পিএম

বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয় : গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি জনগণের অধিকারে বিশ্বাসী, জনগণের প্রত্যক্ষ ভোটে বিশ্বাসী। জনগণ তার প্রত্যক্ষ ভোট দিয়ে যাকে খুশি সরকার বানাক আমাদের কোনো আপত্তি নেই। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আপনি কথা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন, আপনি আয়োজন করেন। কেউ চাপ বা বাধা দিলে বিএনপি আপনার পাশে রয়েছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার অভ্যুত্থানে ইটাখোলা ট্র্যাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পিআর হলো পেছনের রাস্তা। আর আমরা চাই সামনের রাস্তা। পিআর ভালো না, এটা সব দেশে গ্রহণযোগ্য নয়। যারা পিআর পছন্দ করেন তারা পেছনের রাস্তা পছন্দ করেন। এই পদ্ধতিতে কারে ভোট দেওয়া হচ্ছে তা জানা যায় না। এটা আমাদের দেশের সংস্কৃতি না। আমার দেশের মানুষ যাহা বুঝতে অক্ষম আপনাদের মতো পণ্ডিতরা তাহা গিলানোর চেষ্টা করবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতার জন্য পাগল হই নাই। আমরা জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছি। জনগণ যদি ভোট দিতে গিয়ে পাগল হয়ে বিএনপিকে ভোট দেয় আপনার মানতে অসুবিধা কী তা জনসম্মুখে বলতে হবে। আর জনগণ যদি আপনাদের একাত্তরের কৃতকর্মের জন্য বেজার হইয়া, খুশি হইয়া ভোট দিয়া সংসদে পাঠায়, সরকার বানায় আমরা আপনাদের সালাম দিব।’

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের মাস্টারমাইন্ড। বৈষম্যবিরোধী আন্দোলনে তাদের একদফা ছিল না। আমরা একদফার জন্য আন্দোলন করেছি। আজকে তারা বলছে বিএনপির কোনো অংশগ্রহণ নাই। তারা আজকে আন্দোলনের ফসল ছিনতাই করতে চায়। তারা বিভিন্ন চক্রান্ত করছে। আমরা তাদের চক্রান্তের ফাঁদে পা দেই নাই। আমরা রাজনৈতিক ভাবে মোকাবিলা করব, পেশিশক্তি দিয়ে নয়।’ 

শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুসহ জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা