× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতে নেওয়ার সময় যুবলীগ নেতাকে ডিম নিক্ষেপ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ২০:২৩ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৫ ২১:১৪ পিএম

আদালতে নেওয়ার সময় যুবলীগ নেতাকে ডিম নিক্ষেপ

লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান বিএসসিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) দুপুরে আসামি কামরুল হাসান ও অপর আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেনকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে উপজেলার পানপাড়া বাজার এলাকা থেকে কামরুল হাসান বিএসসি ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। কামরুল হাসান রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের ছোট ছেলে। যুবলীগ নেতা বিল্লাল হোসেন উপজেলার ফতেহপুর গ্রামের ওয়ারিস পাটোয়ারী বাড়ির ইসহাক পাটোয়ারীর ছোট ছেলে। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও লক্ষ্মীপুরে একটি হত্যা মামলায় সম্পৃক্ততা, তারেক রহমানকে কটূক্তি এবং চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপক্ষ এই গ্রেপ্তারকে আইনানুগ পদক্ষেপ হিসেবে দেখলেও অন্যপক্ষ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা