× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনা স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে বিতারিত হয়েছেন : বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ২০:০৯ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৫ ২১:২০ পিএম

শেখ হাসিনা স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে বিতারিত হয়েছেন : বদিউল আলম মজুমদার

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে বিতারিত হয়েছেন। দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। শেখ হাসিনা ট্যাংকে চড়ে বা খাকি পোশাক পরে ক্ষমতায় আসে নাই। তিনি নির্বাচনের মাধ্যমে এসেছিলেন। 

শনিবার (১৯ জুলাই) বরিশালের বিডিএস হলরুমে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, শেখ হাসিনা কিছু কিছু আইন-কানুনে পরিবর্তন এনেছেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছেন, যার ফলে তিনি স্বৈরাচারী হিসেবে জেঁকে বসেছেন আমাদের ঘাড়ে। এর মাধ্যমে ভোটাধিকার হরণ করেছেন, বাংলাদেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেন। এই প্রেক্ষাপটেই গণঅভ্যুত্থান হয়েছিল এবং জনদাবির মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 

বদিউল আলম মজুমদার বলেন, ঐকমত্য কমিশনের আলাপ-আলোচনার ভিত্তিতে আমরা কতগুলো সুপারিশ প্রণয়ন করব। আমরা আশা করি এটা একটা জাতীয় সনদে পরিণত হবে এবং এটা স্বাক্ষরিত হবে। যেটা রাজনৈতিক দলগুলো মেনে চলতে বাধ্য হবে। তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, এর বাইরে বহু নাগরিক আছে। তাদেরও গুরুত্বপূর্ণ মতামত আছে। আমরা সংবিধান সংশোধনের কথা বলছি, কতগুলো মৌলিক সংস্কারের কথা বলছি। সংবিধান হলো জনগণের মতামতের প্রতিফলন, জনগণের অধিকারের রক্ষাকবচ। তাই জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যই আমরা সুজনের পক্ষ থেকে সারা দেশে ১৫টি এই ধরনের সংলাপের আয়োজন করেছি।

আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিকের বরিশাল জেলার সভাপতি গাজী জাহিদ হোসেন। এতে বরিশাল মহানগরী থেকে শুরু করে বিভাগের চার জেলার সুজন নেতারা এবং সামাজিক সংগঠন, শিক্ষক, নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা