গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ১৭:৪৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫ ১৭:৫৪ পিএম
গোপালগঞ্জে আজ শনিবার রাত ৮টা থেকে কাল রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কারফিউ জারির ঘোষণা দেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিকাল পৌনে ৫টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। তবে শহরের মানুষজনের চলাচল কম।যানবাহন চলাচলও তেমন নেই। কিছু দোকানপাট খোলা থাকলেও বেচাকেনার অবস্থা ভালো নয়।
গত বুধবার এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ-সংঘর্ষের পর রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ চলছে।