× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হরিপুরে ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে চার বাংলাদেশি আটক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ২১:৪৪ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৫ ২২:০১ পিএম

হরিপুরে ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে চার বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ জুলাই) ভোর ৪টার দিকে জেলার হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়নের দনগাঁও সীমান্তে মাইনুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করে হরিপুর বিওপির টহল দল। তিনি পাহাড়গাঁও গ্রামের বাসিন্দা।

এর আগে গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন গোবিন্দপুর বিওপি কর্তৃক সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মাকরহাট নামক স্থান থেকে আরও তিন বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকরা হলেনÑ মো. মাইনুল ইসলাম (৩৮), আশরাফুল ইসলাম (৪০) ও মো. বাবু মিয়া (৪৫)। তারা সবাই ঠাকুরগাঁও জেলার হরিপুর ও রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।

বিএসএফ কর্তৃক আটককৃত তিনজনকে পতাকা বৈঠকের মাধ্যমে গত বৃহস্পতিবার রাত ৭টা ৩০ মিনিটের দিকে মাকরহাট সীমান্ত পিলারের কাছে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে বিজিবি কর্তৃক চারজনকে হরিপুর থানায় সোপর্দ করা হলে তাদের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা