× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রয়োগ নিয়ে সম্মেলন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ২০:৫১ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৫ ২১:১০ পিএম

ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রয়োগ নিয়ে সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটিতে ডেটা সায়েন্স, এআই এবং অ্যাপ্লিকেশন সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন হাই-টেক সিটির ইনোভেশন হাবে এটি অনুষ্ঠিত হয়।

ইনোভেশন হাব এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারের সালফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথ আয়োজনে এ সম্মেলন কালিয়াকৈর হাইটেক সিটির ইএটিএল ইনোভেশন হাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান এবং সরকারের সাবেক মুখ্য সচিব ড. আব্দুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, পূবালী ব্যাংকের পরিচালক ও সিইও মো. আলী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর সারাচে। এতে ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা অন্বেষণ ও প্রয়োগ বিষয়ে আলোচনা করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ অনুষ্ঠানের সাফল্য কামনা করে ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বাংলাদেশের সম্ভাবনা ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটিতে ৮টি দেশের ২১৮টি পূর্ণ গবেষণাপত্র জমা পড়েছেÑ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে। পুরো সম্মেলনে থাকবে ১৬টি গবেষণাপত্র উপস্থাপন সেশন (৪টি সমান্তরাল ট্র্যাকে) এবং ২টি পোস্টার প্রদর্শনী সেশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা