× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ২০:৪৭ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৫ ২১:০৭ পিএম

নওগাঁয় দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল

‘আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার’ স্লোগানে আম বাণিজ্যে নতুন সম্ভাবনা উন্মোচনে নওগাঁর সাপাহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসবের উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, আমচাষি নেতা রফিকুল ইসলাম, তরুণ উদ্যোক্তা সোহেল রানা, প্রেস ক্লাব সভাপতি রায়হান আলম প্রমুখ।

মেলায় দেশি-বিদেশি বাজারে আম সরবরাহকারী প্রতিষ্ঠান, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, আমজাত পণ্যের স্টলসহ রয়েছে ৪০টি স্টল। থাকছে বিভিন্ন জাতের আম প্রদর্শনী ও চাষিদের প্রোফাইল।

স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের আশা, এই উৎসব সাপাহারকে আম রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপান্তরের পথ তৈরি করবে। তাদের দাবি, নওগাঁর অধিকাংশ বাগানে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণ করেও রপ্তানির সুযোগ না থাকায় তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয়রা বলছেন, সাপাহারের আম বিশ্ববাজারে পরিচিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগও বাড়ানো দরকার। তাহলে শুধু স্থানীয় অর্থনীতি নয়, জাতীয় অর্থনীতিতেও আম শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

আমচাষি সোহেল রানা বলেন, রপ্তানিযোগ্য আমকে দূষণমুক্ত রাখতে ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্যাকিং হাউজ এবং কোয়ারেন্টিন সনদ সহজলভ্য করতে হবে। এজন্য নওগাঁতেই কৃষি বিভাগের কোয়ারেন্টিন শাখা স্থাপন জরুরি।

ইউএনও সেলিম আহমেদ বলেন, আম উৎপাদনে সাপাহার দেশের শীর্ষস্থানে থাকলেও চাষিরা এখনও বঞ্চিত। এখানে অধিকাংশ বাগানে রপ্তানিযোগ্য আম চাষ হয়ে থাকে। এখানকার চাষিরা আমকে একটি শিল্পে পরিণত করেছে। বর্তমানে সাপাহারে ২০ হাজারের বেশি আমচাষি আছেন এবং ১০ হাজার হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়। গত বছর প্রায় ৫ হাজার কোটি টাকার আম লেনদেন হয়েছে। অথচ এখানকার রপ্তানি সম্ভাবনা এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, আমের চাষকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে নওগাঁ। এ অঞ্চলে এখন সারা বছর আম উৎপাদিত হয়। আম চাষে আমরা শিল্প পর্যায়ে পৌঁছে গেছি। রপ্তানির বাধা দূর করতে ভিএইচটি প্লান্ট ও প্যাকিং হাউজ স্থাপনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা