× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লামায় বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, মাতামুহুরী রিজার্ভে অবমুক্ত

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ২০:৪৩ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৫ ২১:০৭ পিএম

লামায় বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, মাতামুহুরী রিজার্ভে অবমুক্ত

বান্দরবানের লামা উপজেলার লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১৮ জুলাই) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেরাখোলা মুসলিম পাড়ায় আব্দুল মোমিনের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আলতাফ হোসেন। এ সময় বন কর্মচারী আব্দুল করিমসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। আগের দিন রাতে বানরটি লোকালয়ে ঢুকে আব্দুল মোমিনের বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা বানরটিকে ধরে বাড়ির আঙিনায় বেঁধে রাখেন।

স্থানীয় রফিকুল ইসলাম বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ার কারণে খাদ্যের অভাবে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। সচেতনতার অভাবে অনেক সময় এসব প্রাণী মানুষের হাতে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষায় করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে। এর আগেও গত এপ্রিল মাসে লামার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া এলাকা থেকে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। উপযুক্ত পরিবেশ ও সময় হলে বানরটিকে মাতামুহুরী রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা