× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে কারফিউ চলবে

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১৯:১৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গত বুধবার সংঘর্ষের ঘটনার পর জারি করা কারফিউর মেয়াদ আবার বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ আগামীকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে কারফিউর বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা ও সহিংসতার প্রেক্ষিতে জেলাজুড়ে কারফিউ শুরু হয় বুধবার রাত আটটা থেকে।

সেদিন এনসিপি পদযাত্রা ও সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে দলটির নেতাকর্মীদের ওপর দফায় দফায় সন্ত্রাসী হামলা, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, হাতবোমা নিক্ষেপ এবং তা প্রতিহতে আইনশৃঙ্খলা বাহিনীর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।

এই হামলা-সংঘর্ষের ঘটনায় সেদিন চারজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। আহত হন অনেকেই। আহতদের মধ্যে গতকাল রাতে ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা