× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১৬:৫১ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৫ ২১:৪২ পিএম

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, মারপিট ও গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। এতে ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী মামলাটি করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে একদল লোক অতর্কিতে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে।

তারা পুলিশ সদস্যদের মারপিট ও গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ সময় পরিদর্শক আহম্মেদ আলীসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা-সাধারণ সম্পাদক আতাউর পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ ৪৫০-৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা