× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট বাবা-মা ও সন্তান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১৬:১২ পিএম

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট বাবা-মা ও সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার জাহিদ, তার স্ত্রী এবং তাদের ছেলে।

স্থানীয়দের বরাতে এসআই সুরুজ্জামান জানান, দুপুরে মাওনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই জাহিদ ও তার ছেলে নিহত হন। গুরুতর অবস্থায় জাহিদের স্ত্রীকে স্থানীয়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইনচার্জ এসআই সুরুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা