× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুকে আপত্তিকর পোস্ট, দিনাজপুরের এএসপি প্রত্যাহার

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ২৩:০০ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৫ ২৩:০৪ পিএম

মোশফেকুর রহমান।

মোশফেকুর রহমান।

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সামাজিক মাধ্যম ফেসবুকে ট্রল করে আপত্তিকর পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

এ পোস্টের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে দিনাজপুর সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও গ্রেপ্তার দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের বিক্ষোভের মুখে বুধবার (১৬ জুলাই) রাতে এএসপিকে প্রত্যাহার করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এএসপি মোশফেকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লেখেনÑ ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’ এই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাকে দিনাজপুর থেকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। বিক্ষোভের মুখে বুধবার রাতে মোশফেকুর রহমানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির জানান, এক বছর পূর্বে অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এই ঘটনার পর থেকে তিনি এখন পর্যন্ত দিনাজপুরে কর্মরত রয়েছেন। তিনি আওয়ামী লীগের সেল্টার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নানা সময়ে হেনস্থা করে আসছেন। তিনি আজ গোপালগঞ্জে এনসিপির সভায় হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট করেন। আমাদের একটাই দাবি তাকে দিনাজপুর থেকে প্রত্যাহার করে তার নামে মামলা দিয়ে গ্রেপ্তার করতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে সরে আসব না।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, ‘পোস্টটি দেখার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং তার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা