লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ২২:৪৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫ ২২:৫০ পিএম
বান্দরবানের লামা উপজেলা ভ্রমণে স্বল্প পরিসরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই ২০২৫ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ, পাহাড় ধসের সম্ভাব্য আশঙ্কা থাকায় পর্যটন কেন্দ্র/ রিসোর্টগুলো বন্ধ রাখা হলো। লামা উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক লামা উপজেলা ১৭ জুলাই ২০২৫ হতে সব পর্যটন কেন্দ্র/ রিসোর্ট খোলা রাখা যেতে পারে।
লামা উপজেলা নির্বাহী অফিসার বলেন, গত ১০ জুলাই ২০২৫ পর্যটন কেন্দ্র/ রিসোর্টগুলো বন্ধ রাখা হলেও ১৭ জুলাই ২০২৫ হতে খোলা রাখা যেতে পারে। আগত পর্যটকদের নিরাপত্তা কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।