× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ২২:৪৬ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৫ ২২:৫১ পিএম

বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা

কুমিল্লার বুড়িচংয়ে ‘২৪-এর শহীদ দিবস’ উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা পরিদর্শন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশিদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মো. ফয়েজসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে রামপুর উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। 

উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে নিমসার জুনাব আলী কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ও তৃতীয় স্থান অর্জন করে পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ। 

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

আয়োজনে শহীদদের স্মরণে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে আঁকেন নানা রঙের গ্রাফিতি ও চিত্র। এসব চিত্রে উঠে আসে দেশপ্রেম, ত্যাগ ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। 

প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জাগ্রত হয় বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা