× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ২২:৩৫ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৫ ২২:৪৩ পিএম

চরফ্যাশনে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরপাতিলা গ্রামে যুবদল নেতা নুরে আলম মুন্সির নামে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় গ্রামবাসী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চরপাতিলা বাজারে এ কর্মসূচি পালিত হয়। বাজারের পূর্ব মাথা থেকে শুরু হয়ে পশ্চিম মাথায় গিয়ে শেষ হওয়া মিছিলে ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় কামাল, জীলন, নাজমা, নিরুতাজসহ অনেকে অভিযোগ করে বলেন, চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ হাওলাদার ও তার সহযোগী মন্নান, কাজল, সিরাজ ও নোমান সামাজিক মাধ্যমে যুবদল নেতা নুরে আলম মুন্সির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অপপ্রচার চালাচ্ছেন। নুরে আলম মুন্সি চরপাতিলার একজন জনপ্রিয় ও সক্রিয় রাজনৈতিক নেতা। তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে তাকে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নুরে আলম মুন্সি বলেন, ফিরোজ ও তার সহযোগীরা আমার সামাজিক অবস্থান নষ্ট করতে অপপ্রচারে লিপ্ত। এসব মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এমন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

অন্যদিকে অভিযুক্ত ফিরোজ হাওলাদার ও তার সহযোগীরা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরাও নিরপেক্ষ তদন্ত ও ঘটনার সঠিক বিচার চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা