× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালঘরে আগুন পুড়ল ৩০ গবাদিপশু

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ২২:৩৩ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৫ ২২:৪১ পিএম

গোয়ালঘরে আগুন পুড়ল ৩০ গবাদিপশু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি গবাদিপশু ও হাঁস-মুরগি পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুল বারিকের দুই ছেলে আব্দুল কদ্দুছ ও কদর আলী দীর্ঘদিন ধরে একটি গোয়ালঘরে গবাদিপশু লালন-পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো বুধবার রাতে গোয়ালে মশা তাড়াতে কয়েল জ্বালানো হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্পূর্ণ ঘর পুড়ে যায়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সহায়তা করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা