× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে কারফিউ চলবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১৯:১৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল শুক্রবার বেলা ১১টা পর্যন্ত চলবে। তিন ঘণ্টা বিরতির পর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গতকাল বুধবার রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। পরে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বুধবার এনসিপি পদযাত্রা ও সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে দলটির নেতাকর্মীদের ওপর দফায় দফায় সন্ত্রাসী হামলা, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, হাতবোমা নিক্ষেপ এবং তা প্রতিহতে আইনশৃঙ্খলা বাহিনীর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই হামলা-সংঘর্ষের ঘটনায় চারজন নিহত ও অনেকেই হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি জেলাজুড়ে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হামলা-সংঘর্ষ অব্যাহত থাকার প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ১৪৪ ধরা জারি ও পরে সরকারের পক্ষ থেকে রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরো গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা