× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনা-২ আসন

সেলিম রেজা হাবিব পেলেন গণসংবর্ধনা

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ২২:৫৭ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৫ ১৭:০৬ পিএম

সেলিম রেজা হাবিব পেলেন গণসংবর্ধনা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিবকে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

বুধবার ( ১৭ জুলাই)  দুপুরে বেড়া উপজেলার কাজিরহাট ঘাটে বিএনপি নেতা ঢালাচর ইউনিয়নের বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম চৌধুরী নেতৃত্বে গণসংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় পাবনা এডওয়ার্ড কলেজের সহসভাপতি মিলন হোসেন, ঢালারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল  সাধারণ সম্পাদক বাচ্চু  চৌধুরী, যুবদলের নেতা উজ্জল  মন্ডলসহ ঢালারচর ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের   সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান পরে এক সমাবেশে বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি  সামছুর রহমান সমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা-২ আসনে প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব। 

সমাবেশে একেএম সেলিম রেজা হাবিব আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। 

সমাবেশে আরও বক্তৃতা দেন  সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক রইজউদ্দিন আহমেদসহ সুজানগর ও বেড়া   উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সাংগঠনিক নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা